আহত ৩
বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা
বালিয়াকান্দিতে মেহগনি গাছ কাটতে গিয়ে বিস্ফোরণে তিন জন আহত হয়েছে। রবিবার সকালে উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকা পোড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো—বিলটাকা পোড়া গ্রামের কাদেরের স্ত্রী আলেয়া, বাকসাডাঙ্গী গ্রামের গাছকাটা শ্রমিক আবদার ও খাটিয়াপাড়া গ্রামের জলিল মণ্ডলের ছেলে জিন্নাত। আহতদের বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আলেয়া ও আবদার দুজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, একটি মেহগনি গাছ কাটার সময় মাটিতে পুঁতে রাখা বোমাজাতীয় কোনো বস্তুর বিস্ফোরণ ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
