জয়পুরহাটে পর্নোগ্রাফি তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ৫

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৪

জয়পুরহাট প্রতিনিধি

পর্নোগ্রাফি তৈরি করে সরবরাহ করার অভিযোগে শনিবার সন্ধ্যায় জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার তৌকির জানান, আসামিদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।