বুড়িগঙ্গায় বিআইডব্লিউটিএর নৌকা বাইচের আয়োজন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০০:২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে নৌপরিবহন  মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচের আয়োজন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টায় বরিশুর লঞ্চঘাটে নৌকা বাইচের উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সংসদ সদস্য
অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম এবং হাজি মো. সেলিম।