ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিখোঁজ ১৩০০

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ০৯:৪০

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে নিখোঁজের সংখ্যা ১৩শ ছাড়িয়ে গেছে।ইতিমধ্যে ভয়াবহ এই দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪। খবর এএফপি’র।

বাট্টি কাউন্টি শেরিফ কোরি হোনেয়া জানান, নিখোঁজের সংখ্যা গত বৃহস্পতিবারের ৬৩১ থেকে বেড়ে শুক্রবার এক হাজার ১১ জনে দাঁড়িয়েছে। এক্ষেত্রে নিখোঁজের আরো খবর আসছে। এছাড়া গত ৮ নভেম্বর দাবানল ছড়িয়ে পড়ায় করা জরুরি কলগুলো পর্যালোচনা করা হচ্ছে। 

এক সপ্তাহ আগে শুষ্ক আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে বনাঞ্চল থেকে সৃষ্ট দাবানল দ্রুত দেশটির প্যারাডাইস শহরে তাণ্ডব চালায়। ইতিমধ্যে শহরটি পুড়ে ছারখার হয়ে গেছে। ঘর ছাড়া হয়েছে হাজারো মানুষ। দাবানলে নিহতদের বেশীরভাগই প্যারাডাইস শহরের বাসিন্দা বলে জানানো হয়। 

ইত্তেফাক/এসআর