লেনদেনগুলো জাবেদাভূক্ত কর
হিসাববিজ্ঞান
নির্মল ইন্দু সরকার, প্রভাষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল এন্ড কলেজ
২০১৯ সালের প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজ হিসাববিজ্ঞান প্রথমপত্র থেকে কিছু নমুনা প্রশ্ন দেয়া হলো । বাসায় অনুশীলন করো।
হিসাববিজ্ঞান পরিচিতি
১। জনাব রহিম একটি দোকানের মালিক। ২০১৪, ১ জুন তারিখে তার বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত ছিল: নগদ ২০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৩.৫,০০০ টাকা, মজুদ পণ্য ২২,০০০ টাকা এবং প্রদেয় হিসাব ১৫,০০০ টাকা। জুন মাসের ঘটনাগুলো নিম্নরূপ:
জুন ৩ জনাব রহিম অতিরিক্ত মূলধনস্বরূপ কারবারে নগদ ৫,০০০ টাকা বিনিয়োগ করেন।
”১৩ নগদ ক্রয় ১৫,০০০ টাকা ও বাকিতে ক্রয় ২৫,০০০ টাকা।
”১৯ মাসিক ৫,০০০ টাকা বেতনে একজন বিক্রয়কর্মী নিয়োগ করেন।
”৩০ ভাড়া পরিশোধ করেন ৬০০ টাকা।
ক. ২০১৪ সালের ১ জুন তারিখে মূলধন নির্ণয় কর।
খ. হিসাব সমীকরণে লেনদেনগুলোর প্রভাব দেখাও। গ. লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও।
২। ২০১৪ সালের ১ জানুয়ারি তারিখে জনাব সেলিশ নগদ ১,৪০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে সেবাকার্য আরম্ভ করলেন। উক্ত মাসে তার লেনদেনসমূহ নিম্নরূপ:
জানু ২ তিন মাসের ভাড়া প্রদান ৬,০০০ টাকা।
” ৫ নগদে সেবা প্রদান ২০,০০০ টাকা এবং ধারে সেবা প্রদান ১০,০০০ টাকা।
” ৭ ধারে মানিহারি ক্রয় ৫,০০০ টাকা।
” ৮ ১০,০০০ টাকা মাসিক বেতনে ম্যানেজার নিয়োগ।
” ১০ বিমা প্রদান ২,০০০ টাকা।
” ১৫ ৭ তারিখের প্রদেয় অর্থ পরিশোধ।
” ২০ বিজ্ঞাপন বাবদ প্রদান ৩,০০০ টাকা।
” ৩১ আসবাবপত্রের অবচয় ১,০০০ টাকা
ক. কোন ঘটনাটি লেনদেন নয় চিহ্নিত কর।
খ. ২,৭,১৫ ও ২০ তারিখের লেনদেনগুলো জাবেদাভূক্ত কর। (ব্যাখ্যার প্রয়োজন নাই)।
গ. উপর্যুক্ত লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণ তৈরি কর।
৩। জনা্ব মুশফিকের হিসাব বই থেকে নিম্নের ঘটনাগুলো নেয়া হয়েছে:
২০১৪,জানু -১ জনাব মুশফিক ২০,০০০ টাকা নগদ ও ৫,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন।
”-৩ ৫,০০০ টাকা মূল্যের মাল ধারে ক্রয় করেন।
”-৯ ১৫,০০০ টাকা বেতনে একজন কর্মচারীকে নিয়োগ দিলেন।
”-১৫ নগদে মাল বিক্রয় ১৭,০০০ টাকা।
”-২০ ব্যক্তিগত হিসাব থেকে আয়কর প্রদান ৪,০০০ টাকা।
”-২৫ মজুরি প্রদান করেন ১,৫০০ টাকা।
ক. লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত কর।
খ. ১,৩,১৫ এবং ২৫ তারিখের লেনদেনগুলো জাবেদা লিখ।
গ. ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাব প্রস্তুত কর।
৪। মি. সিরাত ১ জুন ২০১৪ তারিখে নগদ ৫৫,০০০ টাকা, পণ্যদ্রব্য ১০,০০০ টাকা এবং ১৫,০০০ টাকার ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসে তাঁর অন্যান্য লেনদেগুলো নিম্নরূপ:
জুন-৫ জিহাদের নিকট পণ্য বিক্রয় ১০,০০০ টাকা যার ৪০% নগদে।
”-১৫ তিন মাসের ভাড়া প্রদান ১২,০০০ টাকা।
”-২০ ধারে বিক্রয়ের ১০% অনাদায়ি দেনা ধার্য কর।
”-২৫ সরঞ্জাম ক্রয় ৩,০০০ টাকা।
”-৩০ চেকের মাধ্যমে বেতন পরিশোধ ৩,০০০ টাকা।
ক. মি. সিরাত এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
খ. জুন ৫,১৫,২০ ও ২৫ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। (ব্যাখ্যার প্রয়োজন নাই)।
গ. জুন ১৫, ২০, ২৫ ও ৩০ তারিখের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণে কী প্রভাব পড়েছে তা দেখাও।
৫। জনাব রহিম মিয়া ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ১,০০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে কারবার শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনসমূহ ছিল নিম্নরূপ:
জানু.-৩ মাসিক ১২,০০০ টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ প্রদান করা হলো ”৮ নগদে পণ্য ক্রয় ৩০,০০০ টাকা।
”১৫ ধারে পণ্য ক্রয় ১০,০০০ টাকা।
”২০ আলমের নিকট পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা।
”২৫ নিজস্ব তহবিল থেকে রহিম মিয়া জীবন বিমার পরিমাণ গণনাসহ নির্ণয় কর।
”৩০ কর্মচারীর বেতন প্রদান ১২,০০০ টাকা।
ক. যে সকল ঘটনা লেনদেন নয় এমন ঘটনার মোট টাকার পরিমাণ গণনাসহ নির্ণয় কর
খ. যে সকল ঘটনা লেনদেন, সেগুলোর হিসাব খাত উল্লেখপূর্বক আধুনিক পদ্ধতিতে শ্রেণিবিন্যাস করে দেখাও।
গ. চলমান জের ছকে নগদান হিসাব এবং মূলধন হিসাব প্রস্তুত কর।
৬। জনাব মুশফিক ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ৫০,০০০ টাকা, ২০,০০০ টাকার পণ্যদ্রব্য এবং ৩০,০০০ টাকা ঋণ নিয়ে কারবার শুরু করেন। উক্ত মাসে তার কারবারে অন্যান্য লেনদেনসমূহ ছিল নিম্নরূপ:
জানু-৫ তামিমের নিকট নগদে মাল বিক্রয় ৪০,০০০ টাকা।
”৮ নগদে আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা।
”১২ ভ্যাটসহ নগদে মাল ক্রয় ৩৪,০০০ টাকা।
”১৫ বহি: ফেরত ৭,০০০ টাকা।
”২০ কমিশন পাওয়া গেল ৫,০০০ টাকা।
”২৩ রুবেলের নিকট হতে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা।
”২৭ ভাড়া প্রদান ১২,০০০ টাকা।
”৩০ রুবেলকে তার পাওনা টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১১,৫০০ টাক প্রদান করা হলো।
ক. জনাব মুশফিকের প্রারম্ভিক মূলধনের পরিমাণ গণনাসহ নির্ণয় কর।
খ. ১২, ১৫, ২০ ও ৩০ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নাই)
গ. ৫, ৮, ২৩ ও ২৭ তারিখের লেনদেনগুলোর সাহায্যে টেবুলার ছকে হিসাব সমীকরণ প্রভাব দেখাও।
