‘প্রত্যাশিত গড় আয়ু কমিয়েছে করোনা’

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৬

রয়টার্স

করোনা ভাইরাসের কারণে দেড় বছরের বেশি সময় ধরে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এই ভাইরাসের সংক্রমণে পুরো বিশ্বে এখন পর্যন্ত ৪৭ লাখ ৬১ হাজার ৭৯৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ১৫২। বেশির ভাগ দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু কমিয়ে দিয়েছে এই প্রাণঘাতী ভাইরাস। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

 সোমবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করোনার কারণে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু সবচেয়ে কমেছে। মৃত্যুহার কমিয়ে আনতে কয়েক বছরে যে অগ্রগতি হয়েছিল তা মুছে দিয়েছে করোনা মহামারি। ইউরোপ, যুক্তরাষ্ট্র, চিলিসহ ২৯টি দেশের মৃত্যুহারের তথ্য একত্রিত করেছেন গবেষকরা। সেখানে নজিরবিহীন পরিবর্তন চোখে পড়েছে। ইন্টারন্যাশনাল জার্নাল অব ইপিডেমিওলজিতে প্রকাশিত ঐ গবেষণায় দেখা গেছে, ২৯টি দেশের মধ্যে ২৭টি দেশেই মানুষের প্রত্যাশিত গড় আয়ু কমেছে। ২০১৫ সালের তুলনায় ২০২০ সালে ১৫টি দেশে পুরুষদের এবং ১১টি দেশে নারীদের প্রত্যাশিত গড় আয়ু প্রায় এক বছর কমে গেছে।

 

০