ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪১টির বা ৩৭ দশমিক ৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ইনসিওরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত রবিবার ইস্টার্ন ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪১ দশমিক ২০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৫৫ দশমিক ৩০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর ১৪ দশমিক ১০ টাকা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন ইনসিওরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে। গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং সিরামিকের ৮ দশমিক ৭১ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৭ দশমিক ৯৪ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৭ দশমিক ৭৩ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৭ দশমিক ০১ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৬ দশমিক ৭৪ শতাংশের, একটিভ ফাইনের ৬ দশমিক ০৪ শতাংশ, সাইফ পাওয়ারের ৫ দশমিক ৬০ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৪ দশমিক ৫৭ শতাংশ এবং মেঘনা সিমেন্টের শেয়ার দর ৪ দশমিক ১৮ শতাংশ বেড়েছে।
