বিসিএস (ট্রেড) ক্যাডার অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৫

গত ২৫ সেপ্টেম্বর বিসিএস (ট্রেড) ক্যাডার অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় অ্যাসোসিয়েশনের ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি সিসিআইঅ্যান্ডইয়ের (আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর) অতিরিক্ত প্রধান নিয়ন্ত্রক (চঃ দাঃ) নন্দন কুমার বণিক, সহসভাপতি সিসিআইঅ্যান্ডইয়ের নিয়ন্ত্রক মো. মাসুদুল মান্নান ও নিয়ন্ত্রক (চঃ দাঃ) মোহাম্মদ আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক মোসা. শামীমা আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-নিয়ন্ত্রক মো. জিয়াউর রহমান ও সিসিআইঅ্যান্ডইয়ের উপ-নিয়ন্ত্রক মোহাম্মাদ মাহমুদুল হক, সাংগঠনিক সম্পাদক সিসিআইঅ্যান্ডইয়ের সহকারী নিয়ন্ত্রক মো. হাবিবুর রহমান সুমন, দপ্তর সম্পাদক সিসিআইঅ্যান্ডইয়ের উপ-নিয়ন্ত্রক এ টি এম মহিউদ্দিন ফারুক, অর্থ সম্পাদক সিসিআই অ্যান্ডইয়ের সহকারী নিয়ন্ত্রক মো. রেজাউল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক সিসিআইঅ্যান্ডইয়ের সহকারী নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সিসিআইঅ্যান্ডইয়ের সহকারী নিয়ন্ত্রক ফাতেমা খাতুন, কার্যনির্বাহী সদস্য-১. সিসিআই অ্যান্ডইয়ের নিয়ন্ত্রক (চঃ দাঃ) মো. আব্দুর রহিম, ২. বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী বাণিজ্য পরামর্শক (উপ-নিয়ন্ত্রক) মো. গোলাম খোরশেদ, ৩. সিসিআইঅ্যান্ডইয়ের সহকারী নিয়ন্ত্রক মো. তারিকুল ইসলাম ও ৪. সিসিআইঅ্যান্ডইয়ের সহকারী নিয়ন্ত্রক মো. ওবায়দুল্লাহ। —প্রেস বিজ্ঞপ্তি