মানিকগঞ্জ জেলা বিএনপির দুই সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার বিকালে দলের দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আফরোজা খান রিতাকে সভাপতি এবং এস এ জিন্নাহ কবীরকে সাধারণ সম্পাদক করে মানিকগঞ্জ জেলা নির্বাহী কমিটি অনুমোদন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে গত ১৪ মার্চ মানিকগঞ্জ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সরাসরি ভোটাভুটিতে সভাপতি পদে আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক পদে এস এ কবির জিন্নাহ নির্বাচিত হন। জানা গেছে, দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে প্রায় ৩১ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৯ সালে ৬৩ সদস্যবিশিষ্ট মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তিন মাসের মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হলেও করোনার সংক্রমণসহ দলীয় মতবিরোধের কারণে জেলা বিএনপির সম্মেলন করা যায়নি।
