ট্রাস্ট ব্যাংকে চাকরি

আবেদনের শেষ তারিখ ২ অক্টোবর

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:০০

বেসরকারি ট্রাস্ট ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার পদে কতজন নেওয়া হবে, তা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর পাস হতে হবে।

বেতন :আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

প্রার্থীর ধরন :নারী-পুরুষ

কর্মস্থল :ঢাকার বাইরে

বিস্তারিত তথ্যের জন্য ট্রাস্ট ব্যাংক লিমিটেড ওয়েবসাইটে ঢুঁ মারতে হবে। চাকরির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। https://career.tblbd.com/

আবেদনের শেষ তারিখ :২ অক্টোবর ২০২১।