রংপুরে সার ও বীজের দাম কমানোর দাবি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:১০

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে সার, বীজ ও কীটনাশকের দাম কমানোসহ চার দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কৃষক সমিতি রংপুর জেলা শাখার উদ্যোগে নগরীর কাচারি বাজারে এ মানববন্ধন ও সমাবেশ অনুুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সয়াবিন তেল, চিনি, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, সার, বীজ ও কীটনাশকের দাম কমানো, দোকানগুলোতে সার, বীজ, কীটনাশকের মূল্য তালিকা টানানো এবং ইউনিয়ন পর্যায়ে রেশন কার্ড চালুর দাবি জানান। বাংলাদেশ কৃষক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সহ-সভাপতি নিপেন্দ্র নাথ রায় প্রমুখ।