জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ইটাইল ইউনিয়নের ইটাইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম ইশরাত জাহান মনি (৭) ও শাপলা খাতুন (৬)। তারা ইটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
এ ব্যাপারে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক টিপু সুলতান জানান, খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশু দুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সম্পর্কে তারা চাচাতো বোন।
