সাভারে অস্ত্র ব্যবসায়ী আটক, পিস্তল-গুলি উদ্ধার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৯

সাভারে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তার দেহ তল্লাশী করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও একটি মোবাইল উদ্ধার করা হয়। আটক অস্ত্র ব্যবসায়ীর নাম মানিক মোল্লা (২৯)। 

রবিবার রাত ৯টার দিকে র‌্যাব-৪ এর একটি দল পশ্চিম রাজাশন (আমতলা) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মানিক রাজবাড়ী জেলার সদর থানা এলাকার মজলিসপুর গ্রামের মোঃ আঃ রাজ্জাক মোল্লার ছেলে। সে সাভারের রাজাশন ডেল্টার মোড়ে একটি বাড়িতে ভাড়া থেকে অবৈধ অস্ত্র কেনা-বেচার কাজ করে আসছিলো বলে জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুনঃ মিঠাপুকুর মোটরসাইকেল ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

র‌্যাব-৪ নবীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সন্ত্রাসী মানিক মোল্লা র্দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, প্রতারণা এবং অবৈধভাবে প্রাচীন মুদ্রার ব্যবসাসহ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়ের করে তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।’

ইত্তেফাক/নূহু