ক্যাপসন নিউজ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:২৯

সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের উদ্যোগে ছয় মাসব্যাপী ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ এর সম্পন্নকারী ১ম ও ২য় ব্যাচের ফেলোদের মধ্যে সম্প্রতি সার্টিফিকেট বিতরণ করা হয়। সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে এসআইবিএলের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ উপস্থিত ছিলেন

০০

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে পিএফডিএ-ভোকেশনাল ট্রেইনিং সেন্টার ট্রাস্ট নামের বেসরকারি প্রতিষ্ঠানকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে। গতকাল আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও এম শহীদুল ইসলাম ঐ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজিদা রহমান ড্যানির নিকট আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেন

 

০