ঘিওরে বিনা মূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৭

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

ঘিওরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে মাষকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাষকলাই উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াদিয়া শাবাব, থানা অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, ওসি তদন্ত মহব্বত খান, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. সাজ্জাকুর রহমান প্রমুখ। পর্যায়ক্রমে উপজেলার সাতটি  ইউনিয়নের ৩০০ উপকারভোগী কৃষকদের পাঁচ কেজি মাষকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার, পাঁচ কেজি এমওপি সার দেওয়া হবে।