সংশোধনী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৮

গত ২৫ সেপ্টেম্বর ইত্তেফাকে ‘পুলিশে বিভাগীয় কোটার ২০৮ এএসপি ও ২০ এসপি পদ বিলুপ্ত’ শিরোনামে প্রকাশিত সংবাদের কিছু অংশের সংশোধনী জানিয়েছে পুলিশ হেড কোয়ার্টারস। প্রকাশিত সংবাদে বিভাগীয় কোটার ২০৮টি এএসপি পদ বিলুপ্তির কথা বলা হয়ে থাকলেও প্রকৃত পক্ষে এই সংখ্যক পদ অতিরিক্ত পুলিশ সুপার থেকে অতিরিক্ত আইজিপি পদ পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে দীর্ঘদিন ধরে ওপরের পদে পদোন্নতির যে জট ছিল, তা নিরসন হয়েছে। এখন থেকে এক জন বিভাগীয় কোটায় এএসপি পদে পদোন্নতিপ্রাপ্তরা খুব দ্রুত অতিরিক্ত পুলিশ সুপার ,এমনকি পুলিশ সুপার পদেও পদোন্নতি পাবেন। এখানে এএসপি পদে বিভাগীয় পদ সৃজনের কোনো সুযোগ নেই। মোট পদের ৩৩ শতাংশ পদে বিভাগীয় কর্মকর্তারা পদোন্নতি পান।  এখানে ২০৮টি এএসপি পদ বিভাগীয় কোটার হওয়ার কোনো সুযোগ নেই। ওপরের পদে পদোন্নতি দ্রত হলে নিচের পদ থেকেও তত দ্রুত পদোন্নতি দেওয়া সম্ভব হবে। এতে সাব-ইন্সপেক্টর ও ইন্সপেক্টররা পর্যায়ক্রমে এএসপি থেকে তদুর্ধ পদে পদোন্নতি পাবেন।