শনাক্ত-মৃত্যু দুটোই বেড়েছে একদিনে

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:১৫

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া রোগী, মৃত্যু এবং শনাক্তের হার সবই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন। যা সোমবারের চেয়ে ছয় জন বেশি। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১০ জন। যা সোমবার ছিল ১ হাজার ২১২ জন। ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক ৪৯ শতাংশ। সোমবার শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হওয়া ১ হাজার ৩১০ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সরকারি হিসেবে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জন আর সরকারি হিসেবে মোট মারা গেলেন ২৭ হাজার ৪৭০ জন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৫ জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ১৩ হাজার ৮৭৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৯ হাজার ৫০৫টি আর নমুনা পরীক্ষা হয়েছে ২৯ হাজার ১৮৬টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৬ লাখ ৭৬ হাজার ১২৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭১ লাখ ৩২ হাজার ৪৯০টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৫ লাখ ৪৩ হাজার ৬৩৩টি। দেশে এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৬ দশমিক ছয় শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে পুরুষ ১৭ জন আর নারী ১৪ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৬৩৫ জন আর নারী মারা গেলেন ৯ হাজার ৮৩৫ জন।