পাঁচ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৪

ঢাকা, নড়াইল ও কুমিল্লায় করা পাঁচ মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর করে বৃদ্ধি করেছে হাইকোর্ট। তার পৃথক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের দুটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর মধ্যে ঢাকায় করা তিনটি এবং নড়াইল ও কুমিল্লায় করা একটি করে মামলা রয়েছে।

আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী কায়সার কামাল শুনানি করেন। তিনি জানান, মানহানির অভিযোগে ঢাকায় তিনটি ও নড়াইলে করা একটি মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বাড়িয়েছে আদালত। এছাড়া কুমিল্লায় করা নাশকতার অভিযোগের অপর মামলায় জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।