ভালোবাসার বিশেষ ‘পাঁচফোড়ন’

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৮

বিনোদন রিপোর্ট

 

প্রতিবারের মত এবারও ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। প্রতিবারের মত এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারী আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ভালোবাসার বিশেষ এই পাঁচফোড়ন।

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত এই বিশেষ পাঁচফোড়নের উপস্থাপনা সাজানো হয়েছে টকশোর আঙ্গিকে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় এবং ভালোবাসা নিয়ে মজার মজার আলোচনা হতে থাকে। তারই ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমত্কার সব রিপোটিং। এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে ৩টি।

একটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী। গানটি লিখেছেন প্রদীপ সাহা, সুর করেছেন অভি আকাশ। ঢাকার একটি মনোরম লোকেশানে গানটির চিত্রায়ন করা হয়েছে।  অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হবে ১৪ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্যা ০৭টা ৪০ মিনিটে। অনুষ্ঠানটি নির্মান করেছে ফাগুন অডিও ভিশন।