মমেক করোনা ইউনিটে ঝরলো আরও ৬ প্রাণ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:২৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এরদের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলো। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মমেকের করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৩ 

তিনি জানান, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে ময়মনসিংহের তিনজন এবং গাজীপুর ও নেত্রকোনার একজন করে রয়েছেন।

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১২৭ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ৯০১ জনের মৃত্যু হয়।

 একই সময়ে ৩১৫ নমুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৪২ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৫২ জন।

ইত্তেফাক/এমআর