চট্টগ্রামে করোনাকালে সর্বনিম্ন শনাক্ত 

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৬

চট্টগ্রামে করোনাকালে সর্বনিম্ন সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে ১৭ জন আক্রান্ত হয়। সংক্রমণ হার ১ দশমিক ৪৩ শতাংশ। এর আগে সবচেয়ে কম ২১ জনের দেহে ভাইরাসের উপস্থিতি মিলে ৬ ফেব্রুয়ারি। সংক্রমণ হার ছিল ১ দশমিক ৭১ শতাংশ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

রামেক করোনা ইউনিটে চলতি বছরে সর্বনিম্ন মৃত্যু

প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালসহ নয়টি ল্যাবে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ১ হাজার ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন ১৭ জীবাণুবাহকের মধ্যে শহরের ১৩ জন এবং চার উপজেলার ৪ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ১ হাজার ৬৮০ জন।

গতকাল করোনায় গ্রামের একজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা এখন ১ হাজার ২৯৬ জন। এর মধ্যে শহরের ৭১৫ ও গ্রামের ৫৮১ জন। সুস্থতার সনদ দেয়া হয় ১৫১ জনকে।  জেলায় মোট আরোগ্যলাভকারীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৯ হাজার ৩২৮ জনে।

ইত্তেফাক/এমআর