বগুড়ায় অনুমোদন বিহীন অবৈধ ফুড সাপ্লিমেন্ট সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৬ ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম শহরের ঝাউতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-৪ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনার সময় অনুমোদন বিহীন ও ফার্মেসিতে বিক্রয় নিষিদ্ধ ফুড সাপ্লিমেন্ট সংরক্ষণ করায় ৬ ফার্মেসীর ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে বগুড়া শহরের ঝাউতলা এলাকার সরাফত মার্কেটের ইসলাম ড্রাগস এর প্রোপাইটর মো. আবু জাফরের ৫ হাজার, রাজা মেডিকেল স্টোরের প্রোপাইটর মো. মমিনুল ইসলামের ৫ হাজার, সরকার মেডিকেল স্টোরের প্রোপাইটর মো. রবিউল ইসলামের ৩০ হাজার টাকা, আজাদ মেডিকেল স্টোরের প্রোপাইটর মো আবুল কালাম আজাদের ১০ হাজার,সরকার মেডিকেল স্টোরের প্রোপাইটর মো. রাফিউল ইসলামের ৫ হাজার ও উপশম মেডিকেল স্টোরের প্রোপাইটর আবুল কালাম আজাদের ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আরো পড়ুন: অবসরে গিয়েও সরকারি সুবিধা নিচ্ছেন সিবিএ নেতা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বগুড়ার ড্রাগ সুপার আহসান হাবিব উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/বিএএফ
