কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দারোরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো-ওই গ্রামের আক্তার হোসেনের ছেলে (৩) আব্দুর রহমান ও একই বাড়ির নজরুল ইসলামের মেয়ে হাবিবা আক্তার (২)।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হাবিবা আক্তারকে পরিবারের লোকজন ঘরে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে পুকুর পাড়ে গিয়ে তার মরদেহ পানিতে ভাসতে দেখে। একই সময় ওই বাড়ির অপর শিশু আব্দুর রহমানকেও ঘরে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। এ সময় সন্দেহবশত পরিবারের লোকজন ওই পুকুরের পানিতে নেমে তার মরদেহ খুঁজে পায়।
স্থানীয় দারোরা ইউপি চেয়ারম্যান শাহজাহান বলেন, ‘পরিবারের লোকজনের চোখের আড়াল হয়ে ওই দুই শিশু পুকুরে পড়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।’
ইত্তেফাক/এএএম
