বিনোদনপ্রেমীদের জন্য অত্যাধুনিক সাউন্ডবার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২০:০৩

বিনোদনপ্রেমীদের জন্য অত্যাধুনিক দুটি সাউন্ডবার নিয়ে এসেছে ওয়ালটন। ওয়ালটনের সাউন্ড ডিভাইস ব্র্যান্ড ‘কোরাস’ এর প্যাকেজিং এ বিশ্বমানের ফিচারসমৃদ্ধ আকর্ষণীয় ডিজাইনের ওই সাউন্ডবার দেবে সুমধুর ও জোরালো শব্দ। গান শোনা, মুভি দেখা কিংবা গেম খেলায় অনন্য অনুভূতি পাবেন গ্রাহক। ওয়ালটনের ওই সাউন্ডবারগুলো মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, টেলিভিশনসহ বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে। আলাদা রিমোট কন্ট্রোল সুবিধা থাকায় ব্যবহারকারীর ইচ্ছেমতো ঘরের যে কোনো প্রান্ত থেকেই ওয়ালটন সাউন্ডবার নিয়ন্ত্রণ করতে পারবেন।

ওয়ালটন ডিজি টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী জানান, নতুন আসা সাউন্ডবার দুটোর মডেল ডব্লিউএসবি ৪০ এবং ডব্লিউএসবি ১২০। ৪০ আরএমএস ওয়াট ক্ষমতা বিশিষ্ট ৯০০ মিমি দৈর্ঘ্য, ৬৮ মিমি উচ্চতা এবং ৯০ মিমি প্রশস্ত ডব্লিউএসবি৪০ মডেলে রয়েছে ৪টি উন্নতমানের স্টেরিও স্পিকার। বিশেষ ফিচার হিসেবে এতে থাকছে এলসিডি ডিসপ্লে। সেই সাথে রয়েছে ব্লুটুথ, অক্স, এইচডিএমআই এবং ইউএসবি  প্লে মোড। এর দাম মাত্র ৫,৭৫০ টাকা। অন্যদিকে ১২০ ওয়াট আউটপুট পাওয়ারের ডব্লিউএসবি ১২০  মডেলটিতে সাউন্ডবার ছাড়াও বাড়তি হিসেবে থাকছে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সাবউফার, যা সারা বাড়িজুড়ে আরামদায়ক সাউন্ড কোয়ালিটি নিশ্চিত করবে। এর দাম ৯,৭৫০ টাকা।