বিশ্বব্যাপী শীর্ষ ৬ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়ে নিজেদের সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ করেছে তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। কাউন্টারপয়েন্ট রিসার্চের সর্বশেষ মার্কেট রিপোর্ট অনুসারে, বৈশ্বিকভাবে সেরা ৬ স্মার্টফোন বিক্রেতার তালিকায় জায়গাকরে নিয়েছে রিয়েলমি।
বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এ বছরের দ্বিতীয় প্রান্তিকে দেড় কোটি রপ্তানি ও ১৩৫.১ শতাংশ বছরপ্রতি প্রবৃদ্ধি নিয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছে। মাত্র ৩ বছরের মধ্যে রিয়েলমি এ সাফল্য অর্জন করেছে। এ বিষয়ে রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্কাই লি তার খোলা চিঠিতে উল্লেখ করেন, ‘গত ৩ বছরে আমরা শাবক হিসেবে যাত্রা শুরু করে ধীরে ধীরে এখন সত্যিকারের বাঘে পরিণত হয়েছি’। তিনি আরও বলেন, ‘গড়ে ২৯ বছরের কম বয়সের তরুণদের নিয়ে গড়ে ওঠা এ টিম অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছে, তবুও তরুণ ট্রেন্ডসেটারদের কাছে পছন্দসই মানসম্মত পণ্য পৌঁছে দিতে এ টিম অবিচল ও দৃঢ় প্রতিজ্ঞভাবে কাজ করে গিয়েছে।’
গত কয়েক মাসে রিয়েলমি নতুন নতুন মাইলফলক অর্জনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী স্মার্টফোন খাতে অনন্য মাত্রা যোগ করেছে। স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স ২০২১ এর দ্বিতীয় প্রান্তিকের তথ্য অনুসারে, গত মাসে দ্রুততম সময়ে ১০ কোটি স্মার্টফোন ডেলিভারি দেয়া স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে রিয়েলমি।
