পঞ্চম বর্ষে পদার্পণ করলো ‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি’। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর মোড়ে একটি লাউঞ্জে এই উপলক্ষে বর্ষপূর্তি উৎসব, নবীনবরণ ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম, মৎস্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুল হক, পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ আমজাদ হোসাইন ও ক্রীড়া সংগঠক নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম। মুজিববর্ষ উপলক্ষে সমিতির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং গত ৪ বছরে বিশিষ্টজনরা যেসব দিক-নির্দেশনা দিয়েছেন, সেগুলো উপস্থাপন করেছেন সমিতির সম্পাদক ডা. মো. লতিফুল বারী।
উল্লেখ্য, ৩০তম বিসিএস ব্যাচে যোগদানকারী বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের প্রচেষ্টায় ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর গঠিত হয় ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
ইত্তেফাক/এনই
