গার্মেন্টস কর্মীদের জন্য ডিজিটাল ঋণ চালু করল প্রাইম ব্যাংক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:১২

প্রাইম ব্যাংক গার্মেন্টস কর্মীদের জন্য একটি ডিজিটাল ঋণসেবা চালু করেছে। বাংলাদেশের ব্যাংকিং খাতে এ ধরনের পদক্ষেপ, এটিই প্রথম। সুইসকন্টাক্ট এবং ব্রিটিশ ফিন-টেক আগাম ইন্টারন্যাশনালের সহযোগিতায় সেপ্টেম্বর ২০২১-এর শুরুর দিকে শুধু নির্বাচিত কারখানার জন্য এই পাইলট ঋণ কার্যক্রম চালু করে। এই পাইলট ঋণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে পরবর্তীতে ব্যাংক দেশব্যাপী এর কার্যক্রম প্রসারের চিন্তাভাবনা করবে।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ বলেন, ‘প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে প্রাইম ব্যাংক সবসময় এগিয়ে থাকে। ডিজিটাল পরিষেবার মাধ্যমে এই পাইলট ঋণ বিতরণ কার্যক্রম আর্থিক অন্তর্ভুক্তিতে আমাদের সুদৃঢ় অঙ্গীকারেরই প্রমাণ বহন করে। —প্রেস বিজ্ঞপ্তি