এশিয়ান পেইন্টস উন্মোচন করল কালারনেক্সট ২০২১

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:১২

 

ডেকোরেটিভ কোটিং কোম্পানি এশিয়ান পেইন্টসের কালারনেক্সট ২০২১ উদ্বোধন করা হয়েছে। কোম্পানিটি দীর্ঘদিন যাবত্ কালারনেক্সট-বার্ষিক রং এবং সাজসজ্জাবিষয়ক ভবিষ্যত্ পরিকল্পনা কর্মসূচির মধ্য দিয়ে ডিজাইন ইন্ডাস্ট্রির চলার পথ সুগম করে চলেছে। প্রতি বছর বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনাপূর্বক ট্রেন্ড, রং, উপকরণ, টেক্সচার এবং ফিনিশিংয়ের একটি পরিকল্পনা তৈরি করে থাকে। এই বছরের ট্রেন্ড ও কালার হচ্ছে : ‘চেরিশ’—দীর্ঘদিনের ব্যাপক গবেষণায় পাওয়া এবং আর্কিটেকচার ও ইন্টেরিওর ডিজাইনার কমিউনিটির অনুপ্রেরণায় পাওয়া। কালারনেক্সটের এই বছরের পূর্বাভাস বাংলাদেশের ডিজাইন কমিউনিটির কন্টেনটে প্রস্তুতকৃত।

অনুষ্ঠানে ‘কালার অব দ্য ইয়ার’ ঘোষণা করার সময় এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল ভাটনগর বলেন, নিত্যনতুন ডিজাইনের মধ্য দিয়ে আমরা গ্রাহকের নিজস্ব চাহিদাকে খুঁজে নিয়ে আসার চেষ্টা করি। ২০২১ সাল আমাদের মধ্যে অন্যরকম এনার্জি নিয়ে এসেছে নতুন করে শুরু করার এনার্জি। তাই আমাদের প্রচেষ্টা এমন রং নিয়ে আসার যা ঘরে আনে প্রশান্তি ও প্রাণবন্ততা। —প্রেস বিজ্ঞপ্তি