মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
মহাদেবপুর-পোরশা উপজেলার সীমান্তবর্তী গুন্দইল ঘাটে মাত্র এক কিলোমিটার রাস্তা কাঁচা থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। রাস্তাটি মহাদেবপুর ও পোরশা উপজেলার সংযোগ সড়ক হওয়ায় এ রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। পোরশা উপজেলা চেয়ারম্যান শাহ্ মুঞ্জুর মোর্শেদ বলেন, দুই উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ এ সড়কটির কাঁচা অংশ পাকা করা খুবই জরুরি। মহাদেবপুর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ জানান, এ রাস্তার যে অংশটুকু কাঁচা রয়েছে তা পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রাস্তাটি অনেক নিচু থাকায় আগে মাটি কাটার কাজ করতে হবে। এ কারণেই দেরি হচ্ছে।
