কাতারে টিটি দলের জয়

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০

স্পোর্টস রিপোর্টার

কাতারের দোহায় অনুষ্ঠানরত এশিয়ান টেবিল টেনিসের দ্বিতীয় দিনে বাংলাদেশের পুরুষ ও নারী দল জয় পেয়েছে। গতকাল ২৫তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী দল ৩-০ সেটে নেপালকে হারিয়েছে। পুরুষ টেবিল টেনিস দল ৩-২ সেটে আফগানিস্তানকে হারিয়েছে। প্রথম দিনে নারী ও পুরুষ দল শ্রীলঙ্কার কাছে হেরেছিল। সাদিয়া রহমান মৌ দুই সেটে পিছিয়ে পড়েও নেপালের সিক্কাকে হারান। সোনাম সুলতানা সোমা ৩-২ সেটে হারিয়েছেন নেপালের এলিনাকে। ৩ নম্বর সেটে নওরিন সুলতানা মাহি ৩-১ সেটে হারান নেপালের ইভানাকে।