চ্যাম্পিয়নস হকির নতুন তারিখ ঘোষণা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০

স্পোর্টস রিপোর্টার

চ্যাম্পিয়নস হকির নতুন তারিখ ঘোষণা করেছে এশিয়ান হকি ফেডারেশন। আগামী ১৪-২২ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান হকির এই আসর। ফিকশ্চার এখনো ঘোষণা করা হয়নি। করোনার কারণে স্থগিত হয়ে গিয়েছিল এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফি। আগামী ৭ অক্টোবর ক্লাব হকি শুরু হবে। লিগ শুরু করারও পরিকল্পনা করে রাখছে, যেন খেলোয়াড়রা খেলার মধ্যেই থাকেন। খেলা শুরু হয়ে গেলে সেখান থেকে জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই করা হবে।