বরিশাল অফিস
বরিশালে ৬ কোটি টাকা মূল্যের তিনটি তক্ষক উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় এক জনকে আটকও করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বরিশাল নগরীর কালিজিরা ব্রিজ এলাকা থেকে এই তক্ষকগুলো উদ্ধার করা হয়। আটককৃত বাবুল হাওলাদার পিরোজপুর জেলার নাজিরপুর থানার ঘোপেরখাল এলাকার বাসিন্দা।
