কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালীগঞ্জে আজ বৃহস্পতিবার ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সমাজসেবক শহিদ ময়েজউদ্দিন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হবে। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত স্মরণসভাটি উপজেলার রাজা রাজেন্দ্রে নারায়ণ (আরআরএন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকার কথা রয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খানের।
