রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ দুর্বৃত্তদের গুলিতে নিহত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৭

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হয়েছেন। তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুতুপালংয়ের লম্বাশিয়ায় এ ঘটনা ঘটে। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

রোহিঙ্গাদের যত সংগঠন ও নেতা রয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য এই মুহিবুল্লাহ। মুহিবুল্লাহ রোহিঙ্গাদের অধিকার আদায়ে গড়ে তুলেছেন সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস। এই সংগঠনের নেতা হিসেবে তিনি মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে রোহিঙ্গাদের হয়ে কথা বলেছেন বিশ্বদরবারে। তবে তিনি বেশি আলোচনায় আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে।