চ্যানেল নাইনে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩২

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য সিরিজের সবগুলো ম্যাচ দেখাবে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল-চ্যানেল নাইন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করা হয়েছে। সিরিজে বাংলাদেশ দল স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টেস্ট খেলবে। এর মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে কাল থেকে। আর টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।