কেক কাটা, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ, দোয়া মাহফিলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ নানা আয়োজনে জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলামের ৭৪তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। জন্মদিনে গতকাল বুধবার বিকালে জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় কার্যালয়ে শেখ শহীদুল ইসলামের উপস্থিতিতে দলীয় নেতাকর্মীরা উত্সবমুখর পরিবেশে কেক কাটেন। একই সঙ্গে শেখ শহীদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেপির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী ও এজাজ আহমেদ মুক্তা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রেণু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জাতীয় যুবসংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, জেপির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া রঞ্জু, প্রচার সম্পাদক হুমায়ুন কবির তালুকদার রাজু, যুগ্ম-দপ্তর সম্পাদক জীবন বৈরাগী, স্বেচ্ছাসেবক পার্টির সদস্যসচিব আমিনুল ইসলাম তপন, জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক মাহফুজ আলম, সহসভাপতি দেলোয়ার হোসেন নান্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নাজমুল হুদা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আব্দুস সবুর, ১৪ দলীয় জোট নেতা গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায় প্রমুখ।
