কম খরচে সাজিয়ে তুলুন ডাইনিং রুম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৮

নগরকেন্দ্রিক জীবনে মাথা গোঁজার ঠাঁই বলতে দু’কামরার ফ্ল্যাট৷ ক্রমশই ছোট হচ্ছে পরিজনদের তালিকাও৷ আবার পাল্লা দিয়ে বাড়ছে কর্মব্যস্ততা৷ তাই সারাদিন প্রিয়জনদের সঙ্গে দেখা করারও সময় পাওয়া যায় না বললেই চলে৷ পরিবারের সকলের সঙ্গে সময় কাটানোর একমাত্র জায়গা ডাইনিং টেবিল৷ 

Shop My Space | Dining Room + Living Room — Liza Nicole Interiors

পরিবারের বন্ধন অটুট করে যে জায়গা, সে জায়গাকে কি সুন্দরভাবে না সাজালে চলে? কিন্তু কম খরচে কীভাবে সাজাবেন ডাইনিং রুম? আপনার জন্য রইল গুরুত্বপূর্ণ টিপস৷

Liberty's Centreblock newest addition to growing SFU community | Vancouver  Sun

খাবার ঘর সাজানোর জন্য অনেকেই দামী দামী আসবাবপত্র কেনেন৷ চেয়ার, টেবিলের পিছনে খরচ করেন প্রচুর টাকা৷ কিন্তু টাকা খরচ করলেই যে ঘর সুন্দর হয়ে উঠবে, তা কে বলেছে? তার চেয়ে কম খরচে না হয় সাজিয়ে তুলুন খাবার ঘর৷ তাই কিনে ফেলুন নতুন নতুন ডিজাইনের কার্পেট৷ ওই কার্পেট দিয়ে ঢেকে ফেলুন খাবার ঘরের মেঝে৷ দেখবেন সুন্দর মেঝেই আপনার ঘরের আভিজাত্য বদলে দিয়েছে৷

Small Living Room Dining Room Combo | Home Decor Help | Dining room small, Small  living dining, Living room dining room combo

জানেন কি আলোর উপরেও নির্ভর করে আপনার খাবার ঘরের সৌন্দর্য৷ তাই ডাইনিং রুমে চিরাচরিত আলোর ব্যবহার ভুলেও করবেন না৷ পরিবর্তে হালফিলের সুন্দর সুন্দর আলোকে কাজে লাগান৷ ঠিকভাবে কাজে লাগাতে পারলে কম ওয়াটের বাল্বও কিন্তু আপনার খাবার ঘরকে অন্যভাবে সাজিয়ে তোলার কাজে ব্যবহার হতে পারে৷ রাতের দিকে মোমবাতি দিয়েও সাজিয়ে ফেলতে পারেন খাবার ঘর৷ আপনার অতিথি যদি মনের মানুষ হয় তবে বাড়িতে বসেই সারা হয়ে যাবে ক্যান্ডেল লাইট ডিনার৷

Buying a Condo as an Investment Property - Pacific Landing

আয়নার সঠিক ব্যবহারেও আপনার খাবার ঘর পেতে পারে অন্য রকম লুক৷ বাড়িতে আধুনিকতার ছোঁয়া রাখতে চাইলে খাবার ঘর সাজানোর জন্য আয়নার চেয়ে ভাল বোধহয় কিছু হতেই পারে না৷

মনে রাখবেন শুধু ঘর সাজালেই চলবে না৷ সাজাতে হবে ডাইনিং টেবিলকেও৷ নইলে কিন্তু ঘরের সাজটাই মাটি৷ তাই ন্যাপকিনের রিং, চামচ কিংবা থালায় রাখুন অভিনবত্ব৷ গোলের পরিবর্তে ব্যবহার করুন চৌকো থালা, বাটি৷ তাতে অনেকটাই আধুনিক বলে মনে হবে আপনাকে৷ ফল ফ্রিজে না রেখে তা রাখুন টেবিলের উপর৷ তবে ফলের ঝুড়ির ক্ষেত্রে অভিনবত্ব থাকা বাঞ্ছনীয়৷

ইত্তেফাক/এফএস