চট্টগ্রাম নগরীর খুলশী থানার জালালাবাদ পাহাড়ে বিদ্যুতের খুঁটি থেকে খোকন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এই লাশ উদ্ধার করা হয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, লাশটি তিন-চারদিনের পুরনো। তবে ওই যুবককে কেউ হত্যা করে খুঁটিতে ঝুলিয়ে রেখেছে না কি তিনি আত্মহত্যা করেছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ওসি বলেন, ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এনই
