ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪২

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সঙ্গে গতকাল সোমবার লেনদেনও কমেছে। তবে দর বৃদ্ধির শীর্ষে ছিল বীমা খাতের প্রতিষ্ঠানগুলো। গতকাল ডিএসইতে মোট ৩৪৫টি কোমপানির ১৬ কোটি ২১ লাখ ৬৩ হাজার ৮৮৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৭১৯ কোটি ১৩ লাখ ১৬ হাজার টাকা। যা আগের দিন থেকে ৯৩ কোটি টাকা কম। রবিবার লেনদেন হয়েছিল ৮১২ কোটি ৭৭ লাখ টাকার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৯ দশমিক ৮২ পয়েন্ট কমে ৫৭৩৩ দশমিক ৯১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২১ দশমিক ৬৫ পয়েন্ট কমে ২০০৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৮ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১৩১১ দশমিক ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার।

টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিক, ডরিন পাওয়ার, ফরচুন সুজ, প্রভাতী ইন্সুরেন্স, বিএসসিসিএল, লিগেসি ফুটওয়্যার, স্টাইল ক্রাফট, জেএমআই সিরিঞ্জ ও গ্রামীণফোন।