রাজশাহীতে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৮

রাজশাহীর গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজন মাদক ব্যবসায়ীকে।সোমবার বিকাল চারটায় উপজেলার জাহানাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও হেরোইন জব্দ করা হয়। 

জানা যায়, র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামের মো. উজ্জ্বলের বাড়িতে অভিযান চালায়। এ সময় ২ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ উজ্জ্বলের স্ত্রী মোছা. জান্নাতুন নেসা (৪০), মেয়ে মরিয়ম খাতুন (১৪) ও একই গ্রামের মানসুর রহমানের ছেলে মো. আল আমিন (২৪) কে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন: আবারও বর্বর পুলিশ, গলায় সাপ জড়িয়ে জেরা

আটককৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। 

ইত্তেফাক/অনি