ভালুকের ঘেরে পড়ে গিয়ে প্রাণে বেঁচে ফিরলো শিশু

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৯

ভালুক দেখতে উইক এন্ডের ভিড়। চারপাশে খুশির আবহাওয়া। ঠিক সেই সময়ে যেন বেজে উঠল উৎকণ্ঠার সুর। পাণ্ডা ভালুকের ঘেরের মধ্যে পড়ে যায় একটি শিশু।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘চায়না ডেলি-তে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, চিনের সিচুয়ান প্রদেশের চেংডু রিসার্চ বেস অফ জায়ান্ট পাণ্ডা ব্রিডিংয়ে ঘটনাটি ঘটেছে। অসাবধানতায় ৮ বছরের একটি মেয়ে পাণ্ডা ভালুকের ঘেরের মধ্যে পড়ে যায়। তাৎক্ষণিক বিষয়টি সকলের নজরে আসে। পরে শুরু হয় মেয়েটিকে উদ্ধারের কাজ।

আরো পড়ুন: আবারও বর্বর পুলিশ, গলায় সাপ জড়িয়ে জেরা

সেই সময়ে ধারণ করা ভিডিওতে দেখা যায়, তিনটি প্রমাণ আকৃতির জায়ান্ট পাণ্ডা শিশুটির দিকে কৌতূহলী হয়ে এগিয়ে আসছে তার দিকে। তখন একজন নিরাপত্তাকর্মী শিশুটিকে একটি লাঠির সাহায্যে উদ্ধারের চেষ্টা করছিলেন। ভালুকরা এগিয়ে আসায় তিনি আর দেরি না করে পাঁচিল বেয়ে নেমে এসে শিশুটির হাত ধরে তাকে টেনে নেন উপরে। অল্পের জন্য রক্ষা পায় মেয়েটি।

পরে পাণ্ডারাও কোনও গণ্ডগোল না পাকিয়ে নিজেদের জায়গায় ফিরে যায়।

ইত্তেফাক/বিএএফ