সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
কৃষি বিষয়ে আগাম তথ্য দিতে সৈয়দপুরে ইউনিয়ন পর্যায়ে আবহাওয়া তথ্য বাতায়ন বোর্ড (কৃষিতথ্য বোর্ড) বসানো হলেও দুই বছরেও চালু হয়নি বোর্ডটি। উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম বলেন, কৃষকদের কৃষি আবহাওয়ার তথ্য দিতে ইউপি কার্যালয়ের বাইরে বিশাল বোর্ড বসানো হয়েছে। এ বোর্ডের দায়িত্বে রয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা। তারা প্রশিক্ষণ না পাওয়ায় প্রকল্পটির কাজ চালু করা যাচ্ছে না। কাদিখোল গ্রামের কৃষক রেজাউল হক বলেন, কিন্তু দীর্ঘ দিনেও এটি চালু হয়নি। খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল চৌধুরী বলেন, এত ভালো উদ্যোগ নষ্ট হতে বসেছে।
