শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বেদখলকৃত ভূমির পুনরুদ্ধার ও বন্যপ্রাণীর নিরাপত্তার স্বার্থে বনের ভেতরে বৈদ্যুতিক লাইনে কাভার লাগানোর দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার সকালে কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির উদ্যোগে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ মান্না, অ্যাড. সানোয়ার হোসেন, অধ্যক্ষ হেলাল উদ্দিন, বাংলাদেশ পরিবাদি সংগঠন (বাপা) মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক সালেক সোহেল, বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ সিলেটের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, মো. আহাদ মিয়া প্রমুখ।
