ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর ও দক্ষিণ পৈরতলার ১০ হাজারের বেশি মানুষ নড়বড়ে কাঠের সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয়রা জানান, খালের পূর্ব পার্শ্বে নির্মিত আল নূর পেয়ারা জামে মসজিদের মুসল্লিদের আসা-যাওয়ার সুবিধার্থে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী তিন বছর আগে কাঠের ঐ সেতু নির্মাণ করে। সময়ের পরিক্রমায় এই সেতু নড়বড়ে হয়ে পড়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ এমরানুর রেজা বলেন, পৌরসভার এই সড়কটি পাকা এবং খালের ওপর স্থায়ী সেতু হলে দুর্ভোগ থাকবে না। সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী জানান, আশাকরি দ্রুতই এখানে স্থায়ী সেতু নির্মাণ করা হবে।
