কচুয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন ২ নভেম্বর

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২১:২৮

কচুয়া (বাগেরহাট) সংবাদদাতা

কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে আগামী ২ নভেম্বর। বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ৯ অক্টোবর। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১১ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর। ভোটগ্রহণের তারিখ ২ নভেম্বর।

কচুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার পদত্যাগ করে উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।