শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ১

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২১:২৮

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জে দুইটি অস্ত্র ও গুলিসহ মো. মিঠুন আলী (২৫) নামে এক জনকে আটক করেছে র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিকারপুর টোলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি মোবাইল ও একটি সিমকার্ড জব্দ করা হয়। সে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ছোট জামবাড়িয়ার মো. নবীর ছেলে।

র্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, আটককৃতের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।