ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে বৃহস্পতিবার সন্ধ্যায় এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম অতেশ্বরী রায় (৭০)। উপজেলার চন্দ্রখানা কুমারপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি ঐ গ্রামের মৃত করুনা কান্তের স্ত্রী। ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে চলে তার জীবন। বৃহস্পতিবার সারা দিন তিনি ঘর থেকে বের না হওয়ায় বিকালে প্রতিবেশীরা খুঁজতে গিয়ে ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলতে দেখে। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
