চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচন আজ

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২১:৪৫

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচন আজ। এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ২ হাজারের অধিক সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৩৫ পদের জন্য নির্বাচনে দুইটি প্যানেলে ৭০ জন্য প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম সাধারণ সম্পাদক ও ফুটবলার নাছির উদ্দিন চৌধুরী সভাপতি হিসেবে একটি প্যানেল। সিটি করপোরেশনের সাবেক ফুটবলার ও ওয়ার্ড কাউন্সিলর প্রফেসর ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু সভাপতি এবং জেলা দলের সাবেক ফুটবলার মোহাম্মদ হাসান মুরাদ সাধারণ সম্পাদক হিসেবে অপর প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বলা বাহুল্য, ব্রাদার্স ইউনিয়নের সাবেক অধিনায়ক দেবাশিষ বড়ুয়া দেবু বিনা প্রতিন্দ্বিতায় কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছে। দীর্ঘ ২৭ বছর পর হতে যাওয়া নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। ভোটগ্রহণের সুবিধার্থে কেন্দ্রে বুথের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। যে কোনো পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকবে। সর্বোপরি স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের ভোট সেন্টারে আসার জন্য প্রধান নির্বাচন কমিশনার মো. হাফিজুর রহমান অনুরোধ জানিয়েছেন।