ফের বেফাঁস এক মন্তব্য করলেন ভারতীয় এক মুখ্যমন্ত্রী। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের দাবি, প্রাক্তন প্রেমিকদের ফিরে পেতে মেয়েরা ধর্ষণের ভুয়া অভিযোগ করে। গতকাল এক জনসভায় এমন মন্তব্য করেন ভারতীয় এই মুখ্যমন্ত্রী।
তিনি বলেন,ধর্ষণের ঘটনা আগেও ঘটত,এখনও ঘটে। শুধুমাত্র এ বিষয়ে মানুষের সচেতনতা বেড়েছে।
এরপরই বিতর্কিত মন্তব্যটি করেন ।
তিনি ওই জন সভায় আরো বলেন, ধর্ষণের দায়ের হওয়া মামলার ৮০ শতাংশ ক্ষেত্রেই খতিয়ে দেখা গিয়েছে অভিযুক্ত ও অভিযোগকারী আগে থেকে একে অপরকে চিনতেন। তারা হয়তো বহুদিন একসঙ্গে বহু সময় কাটিয়েছেন, ঘোরাফেরা করেছেন।হয়তো পরে কোনও একদিন ঝগড়া হল, ব্যস। তাতেই ধর্ষণের মামলা করেন ওই প্রেমিকারা।
ভারতীয় একজন মুখ্যমন্ত্রীর মুখে এমন মন্তব্যে চলছে কড়া সমালোচনা। বিতর্কের ঝড় উঠেছে ওই রাজ্যে।
ভারতজুড়ে অনেকে মুখ্যমন্ত্রীর বক্ত্যবে নিন্দা জানান ও তার পদত্যাগ দাবি করেন। তথ্য সূত্র: জি নিউজ।
ইত্তেফাক/এসআর
