বিএনপির ভিশন-২০৩০ এখন ডিপ ফ্রিজে :কাদের

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২২:৪১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, গত নির্বাচনের আগে বিএনপি ভিশন-২০৩০ নামে যে পলিটিক্যাল স্ট্যান্টবাজি করেছিল তা এখন ডিপ ফ্রিজে। ওটা বিবৃতির মধ?্যই সীমাবদ্ধ, আলোর মুখ দেখবে না। বিএনপি আগামীতে নির্বাচন করবে কী দিয়ে? গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি আয়োজিত ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার উন্নয়নের সংগ্রাম, নিরবচ্ছিন্ন স্বপ্নের মহাসড়কে খুলনা থেকে চট্টগ্রাম’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১, ২০৪১ ও ২১০০ যখন যা করার দরকার তখন তিনি তাই করবেন। সব পরিকল্পনাই প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে। আওয়ামী লীগের ভিশন বিএনপির ভিশন নয়। বিএনপির ভিশন কখনো আলোর মুখ দেখবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নদীর নাব্যতা ধরে রাখতে সরকার দৌলতদিয়া-পাটুরিয়ায় ব্রিজ না করে টানেল করার পরিকল্পনা করছে। এখন থেকে সরকার সেতুর পরিবর্তে টানেলের দিকে নজর দিচ্ছে। ওবায়দুল কাদের বলেন, ‘নদী বাঁচাতে হবে, তা না হলে শ?্যামল বাংলাদেশ থাকবে না। এত ব্রিজ করার দরকার কী? পদ্মা সেতু একটা হয়েছে। এখন দাবি উঠেছে দৌলতদিয়ায় আরেকটি সেতুর। তাই দৌলতদিয়া-পাটুরিয়ায় আমরা টানেল নির্মাণের চিন্তাভাবনা করছি। এছাড়া জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে গাইবান্ধা রুটে আরেকটি টানেল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

সেতুমন্ত্রী বলেন, ‘সেতু যত নির্মাণ করবেন নদী তত নাব?্য হারাবে। অনেক সেতু উদ্বোধন হয়েছে, আরো ৫০টির মতো সেতু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।’ এ সময় যশোর-খুলনা মহাসড়কটি বারবার নষ্ট হচ্ছে কেন তা ভালোভাবে পরীক্ষানিরীক্ষা করে সংস্কার করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, চার লেনের সব রাস্তায় অবশ্যই সার্ভিস লেন রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেভাবে বাস্তবায়ন করা হচ্ছে। 

তিনি বলেন, গাজীপুর থেকে টাঙ্গাইল, এলেঙ্গা থেকে রংপুর, রংপুর থেকে একটা পঞ্চগড় ও আরেকটা বুড়িমাড়ী-এক্সপ্রেসওয়ে করার পরিকল্পনা আমাদের আছে। ফরিদপুর থেকে বরিশাল ফোর লেন করার জন?্য এডিবির সঙ্গে কথা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। আগামী বছর এ দেশের সড়ক যোগাযোগের চেহারা পালটে যাবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেল, ম?্যাস র্যাপিড ট্রানজিট, পদ্মা সেতু উদ্বোধন হবে।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্যসচিব ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর ড. মো. হোসেন মনসুরের সভাপতিত্বে সঞ্চালনা করেন আইইবির ঢাকা কেন্দ্রের সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌস, আইইবির সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল হুদা, সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস এবং সড়ক ও জনপদে অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ইঞ্জিনিয়ার এ এফ এম সাইফুল আমিন।­